• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ণ
বালাগঞ্জ ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটের বালাগঞ্জের ফুলেল শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে উপজেলাবাসী। ১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালজীয় সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির দিশা। ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো বালাগঞ্জ উপজেলার মানুষ।

বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। বালাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামিলীগ, বালাগঞ্জ প্রেসক্লাব, বালাগঞ্জ থানা পুলিশ, বালাগঞ্জ সরকারি কলেজ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।