গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :দারিদ্র বিমোচনে প্রান্তিক কৃষক ও দিনমজুরকে আর্থিক কর্মকান্ডে সম্পৃক্ত করনের লক্ষে বরিশালের গৌরনদীতে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে গৌরনদী বন্দর শাখা ব্যবস্থাপক ও অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক বরিশাল অঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সামিউল হুদা, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার অফিসার সুব্রত দত্ত।