• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরীক্ষার মেশিন স্থাপণে পানি সম্পদ মন্ত্রীর তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ
করোনা পরীক্ষার মেশিন স্থাপণে পানি সম্পদ মন্ত্রীর তাগিদ

বরিশাল ব্যুরো

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের ২য় তলায় পিসিআর মেশিন বা ল্যাব স্থাপনকৃত কক্ষের কাজ শনিবার সকালে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

এসময় তার সাথে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষন দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেনসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবা জানান, মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাব স্থাপনের লক্ষ্যে কক্ষ সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে।

আশাকরছি, আগামী পরশু বা তার পরের দিন ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো।

আগামীকাল সিলেট থেকে বিশেষজ্ঞরা বরিশালে আসবেন। তারা আসার পরেই পিসিআর মেশিন স্থাপন ও পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে।

এসময় তিনি বলেন, আমরা সবকিছু মাথায় রেখেই কাজ করছি।

কোন কিছুতেই এ কার্যক্রম বিলম্ব হওয়ার কোন কারণ দেখছি না।

পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হলে আমরা করোনা মোকাবেলায় আরো এগিয়ে যাচ্ছি।

যা দক্ষিনাঞ্চলের মানুষের জন্য শুভকর হবে। ##