• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ১৪:০০ অপরাহ্ণ
বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ পালন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ “।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রমূখ। আলোচনা সভার পূর্বে বনার্ঢ্য শোভাযাত্রা এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।#