• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে লকডাউন অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ
বরিশালে লকডাউন অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড

বরিশাল ব্যুরো

লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য শানিবার সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে ২ টি ভ্রাম্যমান মোবাইল কোর্ট টিম অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ও মোঃ মারুফ দ¯েÍগীর।

এসময় তারা নগরীর সদর রোড, নতুলøাবাদ, চৌমাথা ও কাশীপুর, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্নকাঠী, তালুকদার হাট এলাকায় মোবাইল কোর্টের পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া নির্দেশনা অমান্য করার দায়ে ২৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নগরীর রুপাতলী বাস স্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ১টি চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধের সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী চায়ের দোকান মালিক মোঃ ইউসুফকে ২ হাজার টাকা এবং দুই জন ক্রেতা মাহবুব ও নাছির উদ্দিনকে ৫শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই স্থানে মটর সাইকেলে দুই জন যাত্রী পরিবহন করার অপরাধের একই আইনে মোঃ কামালকে ৫শত টাকা জরিমানা করা হয়।

পরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানে জনসমাগম করে আড্ডা দেয়ার অপরাধ একই আইনে রুহুল আমিন, মোঃ বেলø¬াল হোসেন, মোঃ এনাম হোসেন নামের ৩ জনকে ৫শত টাকা ক করে জরিমানা করা হয়।

পোলের হাট বাজারে একটি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে মোঃ মিরাজকে ৫শত টাকা, এছাড়া আরো ৮ ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

নগরীর চৌমাথা বাজারে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখে এবং জনসমাগম করার অপরাধে দোকানকে ২ হাজার টাকা, নথুল¬াবাদ বাস স্ট্যান্ডে একটি মিনি ট্রাকে করে যাত্রী পরিবহন করার অপরাধে চালককে ৪ হাজার টাকা, নবগ্রাম রোডে একটি দোকানে তিন ব্যক্তিকে ৫শত টাকা করে জরিমানা আদায় করা হয়।

এছাড়া নতুন বাজারে চায়ের দোকানীকে ২ হাজার টাকা, হাসপাতাল রোডে ৩ ব্যক্তিকে ৫শত টাকা করে ১৫শত টাকা জরিমানা করা হয়েছে। ##