• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ১৩:৪২ অপরাহ্ণ
ধর্মপাশায় চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি:
ফল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী চড়াও মুল্যে বিক্রি করা ও মূল্য তালিকা না থাকার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারে অভিচান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটা থেকে ওইদিন বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এএসআই মোহাম্মদ উজ্জল মোল্লা,উপজেলা ভূমি কার্যালযের পেস্কার অজয় দাস প্রমুখ।#