• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার ব্যবসায়ী সহ বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা সহ অন্যান্যরা।