হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি:
উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সিলেটের বালাগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ নরুল ইসলাম জিতু।
তিনি বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ বিনিার্মনের ঘোষণা দিয়েছে। আর দেশের গুরুত্বপূর্ণ উপজেলার একটি হচ্ছে শীতল পাটি খ্যাত বালাগঞ্জ উপজেলা। কুশিয়ারা বিধৌত এ অঞ্চলে যুগ্য দায়িত্বশীলের অভাবে স্থানীয়ভাবে তেমন কোন উন্নয়ন নেই।
তাই এই অঞলের রাস্থাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের দাবি রাখে। স্মার্ট নাগরিক আর স্মার্ট সমাজ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন।
আজ রোববার দুপুরে তার নিজ গ্রাম বাণীগাও গ্রামে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময়ে সভায় এসব কথা বলেন।
শুয়াইবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শামিম আহমদ, সহ সভাপতি আং শহিদ, এস এম হেলাল,সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ জাকির আহমদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আমির আলী,ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সদস্য আবুল কাশেম অফিক প্রমুখ।