যবিপ্রবি প্রতিনিধি:
ঢাকাস্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে “বন্ধু-সিনিয়র-জুনিয়রসহ সকল প্রাণের মানুষগুলোর সাথে পদচারণায় রোমান্থিত হয়ে ওঠে হাজারও স্মৃতি” স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ যবিপ্রবিয়ানদের নিয়ে মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে ছিলেন কারিমুল ইসলাম (ইএসটি-০৮), সাধন কুমার (এমবি-০৮) এবং শুভাশিস ভৌমিক (এফএমবি-০৮), এবং হোস্ট হিসেবে ছিলেন নাজমুল হুদা ( ইএসটি), মাহবুবুর রহমান (ইএসটি) এবং তানভীর ইসলাম রাতুল(এনএফটি)। এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন বিভাগের সাবেক যবিপ্রবিয়ানদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলে।