• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ব্রীজ নির্মাণের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ণ
গৌরনদীতে ব্রীজ নির্মাণের উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে বরিশালের গৌরনদীতে দুই কোটি আট লাখ টাকা ব্যয়ে দুইটি ব্রীজ নির্মানের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার সকালে মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার এলাকায় ব্রীজ নির্মানের উদ্বোধণ করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, ইউপি সদস্য হাসান আল মামুন, ঠিকাদার হানিফ সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।