• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
পিরোজপুরে ৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মার্চ শনিবার সকালে পিরোজপুর সদর থানাধীন সিও অফিস মোড়ে পিরোজপুর সদর থানার এসআই রঞ্জিত সরকারের নেতৃত্বে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউয়িনের পার-সাতুরিয়া গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে মোঃ মিলন (৩৮) কে ৮পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
আরও জানা যায়, পিরোজপুর সদর থানাধীন সিও অফিস মোড়ে একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদ প্রাপ্তীর সত্যতা যাচাইয়ের নিমিত্তে স্থানে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া মিলন দৌড়াইয়া পালানো চেষ্টাকালে পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় ধরতে সক্ষম হয়। পরে জনসম্মুখে মিলনের শরীর তল্লাশিকালে ৮পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা পুলিশ মিলনকে ৩৬(১) সারনিক ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা রুজু করে পিরোজপুর জেল হাজাতে প্রেরণ করেন।