• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টরকী বন্দরস্থ ফুড ভিলেজ চাইনিজ রেস্তোরায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন, মোঃ সহিদুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীমুল হক, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারন সম্পাদক হাসান মাহমুদ । রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক এস. এম মিজান অনুষ্ঠান সঞ্চালনা করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।