• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে গৃহকর্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যাওয়া সেই চোর গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৪, ১৮:৫২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে গৃহকর্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যাওয়া সেই চোর গ্রেফতার!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জে অস্ত্রের মুখে বসতবাড়িতে ঢুকে পরিবার সদস্যদের জিন্মি করে স্বর্ণালংকার লুটে নিয়ে গৃহকর্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যাওয়া সেই দুর্ধর্ষ চোর গ্রেফতার হয়েছে। তাকে আজ দুপুরে পৌরসভার অম্বিকাপুর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ। তার বাড়িতে তল্লাশি করে পুলিশ একাধিক ছুরি জব্দ করেন। গ্রেফতারকৃত চোর হলেন অম্বিকাপুর ওয়ার্ডের বাদল পালোয়ান এর ছেলে মোঃ আলী পালোয়ান। তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন আহতের পরিবার। তাকে চিহ্নিত করেন আহতের মেয়ে, ঘটনার দিন ওই মেয়ে তার মায়ের উপর হামলা করে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান। এছাড়াও ভুক্তভোগী আর চোরের বাড়িও পাশাপাশি। আহত গৃহকর্ত্রী এখনও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।