• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ণ
কোটি টাকার অবৈধ জাল জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তর, র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জালের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বুধবার সকালে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় লক্ষিপুর এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ টি চায়না জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় এক কোটি টাকা। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একইদিন মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে অভিযানে একটি পাই জাল ও কয়েকটি চরঘেরা জাল জব্দ করে মোবাইল কোর্ট চালিয়ে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। উভয় অভিযানে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ সাইফুল ইসলাম, কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জহিরুল ইসলাম অংশগ্রহন করেন।