• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সন্দীপ সমিতি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
রোমে সন্দীপ সমিতি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সন্দীপ সমিতি ইতালি।সোমবার রাজধানী রোমের তরপিনাতারা মুসলিম সেন্টার মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সন্দীপ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ সমিতির সভাপতি মোক্তাদের মাওলা আদর,সাধারণ সম্পাদক নূর ইসলাম পান্না, সিনিয়র সহ সভাপতি জান্নাত হোসেন,পারভেজ শাহী,ফরহাদ মোহাম্মদ ,উপদেষ্টা আবুল কাশেম,আনোয়ার হোসেন,জহির উদ্দিন পিন্টু,এবং আরও অনেকে।
এছাড়াও কয়েক শতাধিক রোজাদার মুসল্লিসহ অন্যান্য কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্দীপ সমিতির সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রোমস্থ সন্দীপ সমিতির অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ইফতার পূর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মুসলিম সেন্টার মসজিদের খতিব হুমায়ুন রশিদ রাজী এবং বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।