• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে একতা ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
রোমে একতা ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে একতা ব্যবসায়ী সমিতি,ইতালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। একতা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মামুন হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংকার সমিতির রোম এর সভাপতি ওসমান সর্দার সোহেল, বাংলাদেশ ব্যাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সাহেদ, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রগতি ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, নোয়াখালী বাংকার সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন,তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন,সম্মিলিত ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন একতা ব্যবসায় সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাদবর, সহ সভাপতি মিয়া আতিক,কোষাধ্যক্ষ আওলাদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল,উপদেষ্টা নুরুল আফসার, আব্দুস সাত্তার কামরুজ্জামান কমলসহ আরো অনেকে। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।