• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ঈদুল ফিতর উপলক্ষে নৌ পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ঈদুল ফিতর উপলক্ষে নৌ পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা সদর পূর্ব ইলিশা সদর নৌ থানার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের পূর্ব প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শুক্রবার বিকালে পূর্ব ইলিশা নৌ থানা কমপ্লেক্সে পূর্ব ইলিশা নৌ থানার এসআই মোঃ ইউনুসের সঞ্চালনায় পূর্ব ইলিশা নৌ থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র ঈদুল ফিতরে ইলিশা ঘাটে ইউসুফ পাটওয়ারী নামে এক ব্যক্তির চাদাঁবাজীর বন্ধে দাবি জানান বক্তরা,তার বিরুদ্ধে অবৈধ ভাবে ইলিশা ঘাটে তরমুজ সহ পন্যবাহী ট্রাকে চাঁদাবাজীর অভিযোগ করেন একাধিক বক্তা।
পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন তার বক্তব্য বলেন,ঈদের পূর্বে ইউসুফ পাটওয়ারীর চাদাঁবাজী বন্ধ না হলে ইলিশা ইউনিয়নের জনগণ তা প্রতিহত করবে এবং তিনি তার নেতৃত্বে জনগণ কে নিয়ে মাঠে নামার হুশিয়ারী ও প্রদান করেন।
সভায় ইলিশা তদন্তে কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ টিম সার্বক্ষণিকভাবে কাজ করার চেষ্টা করব,যেন কোন মানুষ হয়রানির শিকার না হয়।
সভাপতির বক্তব্য নৌ থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা ইলিশিা ঘাটে একটি কন্ট্রোল রুম তৈরি করব। ওই কন্ট্রোল রুমের মাধ্যমে সব সময় যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে আমাদের নৌ পুলিশের একটি টহল টিম। তিনি আরো বলেন, যাত্রীদের সেবায় আমাদের মূল লক্ষ্য। ঈদে যেন কোন যাত্রী দুর্ভোগে না পড়তে হয় সেদিকে আমরা সব সময় নজর দেওয়ার চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী মাষ্টার,বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।