বিশিষ্ট সমাজসেবক ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আশিকুল ইসলাম (প্রিন্স) আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি ক্লাব মাঠে উপজেলার ৪ শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ ফয়েজ, আওয়ামী লীগ নেতা মাহাবুব তাজসহ অন্যান্য নেতৃবৃন্দ
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ ফয়েজ এর সুযোগ্য জেষ্ঠ পু্ত্র জনাব আশিকুল ইসলাম (প্রিন্স)
সিয়াম সাধনা ও তাকওয়ার মাস রমজানে ইফতারের অন্যতম একটি বড় অনুষঙ্গ খেজুর। খেজুর দিয়ে রোজা ভাঙা রমজানের ঐতিহ্য। মসজিদে মসজিদে খেজুর বিতরন করেন।
তিনি স্বপ্ন দেখেন জনপ্রতিনিধি হয়ে উপজেলার অসহায় মানুষের সেবা করা ও তাদের পাসে থাকার,
তারই ধারাবাহিকতায় তিনি ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আগৈলঝাড়া উপজেলার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।

তিনি বলেন, ‘আমি এ অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের মুখ উজ্জল করবো। উপজেলার উন্নয়ন করে আপনাদের সম্মান রক্ষা করবো, একটি আর্দশ ও স্মার্ট উপজেলা গড়ে তুলব । এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত সকল এলাকাবাসি তার পাসে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।