• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ১৩:০৭ অপরাহ্ণ
বরিশালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বরিশাল ব্যুরো

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগী মো. ইউসুফ আলী (৫০) মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় ওই রোগী এবং সাড়ে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

মৃত ইউসুফ আলী বরিশাল মেট্রোপলিটন থানাধীণ কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

মৃত্যুর সংবাদের পর ওই বাড়ি কলডাউন করে দেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে জরুরী বিভাগে আসে ওই রোগী।

সেখান থেকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

সেখানে নেয়ার কিছুক্ষন পরই তার মৃত্যু ঘটে।

কি কারনে তার মৃত্যু ঘটেছে তা জানার জন্য পরীক্ষা করতে হবে।

এজন্য তার ড্রপলেট সংগ্রহ করে ঢাকায় প্রেরন করা হবে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন।

এখন তার বাড়ি লকডাউন করা হচ্ছে।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু ঘটেছে।

বর্তমানে সেখানে ৯জন চিকিৎসাধীন আছেন।

যাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ। ##