• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের দুই ঘন্টা পর লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে পড়ে যাওয়া বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪, ১৫:২৭ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে নিঁখোজ হয়েছে
সালেহা বেগম (৬০) নামন এক মহিলা। নিখোঁজের দুই ঘন্টা পর নিহত মেয়ের ঘরের দুই ছেলে নানীর লাশ উদ্ধার করেছে মেঘনা নদী থেকে।
নিহত সালেহা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দূর্ঘটনা ঘটে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সোয়া ৮টায জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিঁখোজের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরী দল বরিশাল নগর থেকে রওনা হয়েছে।
তারা পৌঁছে সন্ধানের কাজ শুরু করবে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ষ্টেশন থেকে ঢাকাগামী রাজহংস- ১০ লঞ্চ সন্ধা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে ভেড়ানো হয়। যাত্রী সালেহা বেগম পন্টুনের কিনারে দাঁড়ানো ছিলেন। লঞ্চটির ধাক্কায় ঝুাকুনিতে পন্টুন থেকে নদীতে ছিটকে পড়েন তিনি। তাকে রক্ষায় আরেকজন নদীতে ঝাপিযে পড়লেও স্রোতের টানে রাখতে পারেননি।