এস মিজানুল ইসলা, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা:
বানারীপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্য সৈয়দকাঠি মাদ্রাসা সংলগ্ন গ্রামবাসীর সমন্নিত মাছের ঘেরে ৮/৯ মে রাতের আধারে দুর্বৃত্তরা বিষ ঢেলে মাছ নিধন করেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ২৪ লাখ টাকা।
এ ব্যাপারে ঘেরে দায়িত্বে থাকা শুভ হালদার, দেলোয়ার হোসেন জানান ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাকিম ডাক্তারের ছেলে ডিস ব্যাবসায়ী সাইফুল এ ঘটনার সাথে জড়িত রয়েছে। এ বিষয়ে সাইফুলের মুঠো ফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। গ্রামবাসীর দাবী বিষ প্রয়োগে মাছ নিধন করায় তাদের প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আরও বলেন বিগত বছর ওই মাছের ঘের থেকে প্রায় ৪০ লাখ টাকার মাছ আহরন করেছিলেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা জানান, তার শত্রুপক্ষ বারংবার তার ক্ষতি করে আসছে! এরই ধারাবাহিকতায় এমন কান্ড হয়েছে । জানাগেছে এ ঘেরটি কেন্দ্রকরে এলাকার প্রায় ৩৫টি পরিবার তাদের জীবিকা নির্বাহ করতেন।#