• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াই বছরের সাজার ভয়ে ১৬ বছর পলাতক, অতপর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
আড়াই বছরের সাজার ভয়ে ১৬ বছর পলাতক, অতপর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে রনি হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার ধানমন্ডি থানায় একটি মারামারি মামলা হয়। ওই মামলায় রনির বিরুদ্ধে ২০১২ সালে আড়াই বছরের সাজা ঘোষনা করেন আদালত।
মামলার পর থেকে ১৬ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলো রনি। অতপর, শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইদিন গৌরনদীর সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথকে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তপন দেবনাথ একটি মামলায় এক বছর সাজা খাটা ভয়ে আট বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলো। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।