মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ )প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক অংশ নেয়। উপজেলা রিসোর্স সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো আশরাফ উল আলম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল।#
১৬.০৫.২০২৪