• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় আনারস প্রতীকের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৪, ১৩:৪০ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় আনারস প্রতীকের জয়জয়কার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ প্রতীক বরাদ্দের পর থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনী মাঠ চষে বেরাচ্ছেন প্রার্থীরা। দুপুর থেকে রাত পর্যন্ত থেমে নেই প্রচার-প্রচারনা। কোথাও প্রার্থী নিজে উপস্থিত থেকে আবার কোথাও তার সমর্থকরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মাইকিং, ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে হাট-বাজারসহ প্রত্যন্ত এলাকা। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং বাকাল ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা যতীন্দ্রনাথ মিস্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তে একক চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে বিজয়ী করতে ইতোমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একাধিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সকল সাংগঠনিক সভা ছাড়াও বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করে আসছেন প্রতিনিয়ত। আনারস প্রতীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈকে আহŸায়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে উপজেলা ও ভোট কেন্দ্র কমিটি। আব্দুর রইচ সেরনিয়াবাতের আনারস প্রতীক বিজয়ী করতে দিন রাত গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাকে প্রার্থী মনোনয়ন না দিলেও দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের জন্য। অপরদিকে রইচ সেরনিয়াবাতকে বিজয়ী করতে বসে নেই তার পরিবার সদস্যরাও। উপজেলার নারী ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আব্দুর রইচের স্ত্রী নারী নেত্রী এলিনা জাহিন পুতুল সহ অন্যান্য নেত্রীরা। ফলে প্রচার-প্রচারনার দিক থেকে উপজেলার সর্বত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের জয়জয়কার।
উল্লেখ্য এ উপজেলার পাঁটটি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা এক লাখ ৩৪ হাজার একশ’ ৩৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ছয়শ’ ৫৮জন এবং নারী ভোটার ৬৬ হাজার চারশ’ ৭৫জন। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে।