• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেণী কক্ষেই অজ্ঞান হয়ে পরছে ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়ার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী শ্রেনি কক্ষে অজ্ঞান হয়ে পরেছে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল এগারটার দিকে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোতালেব হোসেন জানান, দশম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে গত বৃহস্পতি নবম ও দশম শ্রেনীর আরো পাঁচজন ছাত্রী একই ভাবে অসুস্থ হয়ে পরলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ তৌকির আহম্মেদ বলেন, কিছুটা গরমের কারনে ছাত্রীর এই সমস্যা হয়েছে। তাকে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়েছে। এবিষয়ে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। তবে কি কারনে এরকম ঘটনা ঘটছে তা জানা নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।