• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া উপজেলা নির্বাচনে সকল প্রার্থিকে প্রতীক বরাদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ণ
বানারীপাড়া উপজেলা নির্বাচনে সকল প্রার্থিকে প্রতীক বরাদ্ধ

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: চতুর্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে জমা প্রদানকারী বৈধ প্রার্থিদের সোমবার ২০ মে প্রার্থিদের বরিশালের রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস প্রতীক বরাদ্ধ করেছেন। ষস্ঠ উপজেলা নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে চারবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক পেয়েছেন দোয়াত কলম প্রতীক, প্রতিদ্বন্ধি প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাওলাদ হোসেন পেয়েছেন মটর সাইকেল প্রতীক। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে প্রতীক পেয়েছেন মোঃ আজিজুল ইসলাম মাইক, মোঃ ইকবাল হোসেন বই , বতর্মান ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা উড়োজাহাজ , সাংবাদিক মোঃ রাহাদ হোসেন টিউবওয়েল, মোঃ সুলতান সিকদার চশমা এবং শরীফ উদ্দীন আহমদ পেয়েছেন তালা প্রতীক । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থির মধ্যে ঝুমু খানম প্রজাপতি , নাজনীন হক মিনু ফুটবল , নাজমিন জাহান পলি হাঁস, বিলকিস পদ্ধফুল ও সাবিনা ইয়াসমিন কলস প্রতীক পেয়েছেন ।
এ বারের নির্বাচনে উপজেলার ১ পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ এবং নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন।#