বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালেরবাবুগঞ্জউপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক এবংজাতীয় রাজস্ব বোর্ডের আয়কর উপদেষ্টা আব্দুল আলিম তার সর্মথকদের নিয়ে জাতীয়পাটিতে যোগদান করেছেন।গত সোমবার বিকালে ঢাকাস্থত বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপির কার্যালয় উপস্থিত হয়ে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অবঃসরপ্রাপ্ত ব্রিগ্রিডিয়ার জেনারেল গোলাম জাকারিয়া,বাবুগঞ্জ জাতীয়পার্টির সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকন,যুগ্ন-আহŸায়ক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,সাবেক জাপার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী,সদস্য অধ্যাপক শাহআলম,উপজেলা জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হাদিসুর রহমান,যুবসংহতির সভাপতি আতাউর রহমান,সজল কাজী,জেলানী সাজওয়াল,মোঃ আরিফুর রহমান,ছাত্রসমাজের নেতা মোঃ মাইনুল সরদার,মোঃ সুমন হোসেন শাওন,মাইনুল ইসলাম মুন্না প্রমূখ।