বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা ॥ বানারীপাড়া সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’। জেলা তথ্য অফিসের আয়োজনে ২০ মে সোমবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক রিয়াদুল ইসলাম । প্রধান আলোচক ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল রাঢ়ী। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাংবাদিক এস মিজানুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম তারিকুল ইসলাম তারেক প্রমূখ।
একই দিন বিকেলে দক্ষিণ নাজিরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসের আয়োজনে “কমিউনিটি ডায়লগ”। ইউনিসেফের অর্থায়নে শিশু, কিশোর-কিশোরী নারী উন্নয়নে জনসচেতনতা বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় “হিটওয়েভ” শীর্ষক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। #