• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ব্র‍্যাকের মাইগ্রেশন প্রক্লপের চেক বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ব্র‍্যাকের মাইগ্রেশন প্রক্লপের চেক বিতরন

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। বৃহস্পতিবার ২৩ মে বেলা ১১ টায় ব্র‍্যাকের উদ্যোগে মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশ-০২ এর বিদেশ ফেরত পরিবারের সহযোগিতার ৭৪ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার অন্তরা হালদার। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সময় উপস্থিত ছিলেন ব্র‍্যাকের মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশ-০২ এর প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, ব্র‍্যাক প্রকল্প সমন্বয়কারী মোঃ শোভন খান এবং সৌদি থেকে ফেরত ক্ষতিগ্রস্ত সেলিনা। তিনি ২০২৩ সালে সৌদি প্রবাসী হিসেবে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফেরত আসেন। তাকে ব্র‍্যাকের মাইগ্রেশন প্রকল্প থেকে এই সহযোগিতা করা হয়।#