• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রিক্সা চালককে হত্যা করেছে দুর্বিত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জে রিক্সা চালককে হত্যা করেছে দুর্বিত্তরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০) নামে এক ব্যাটারি চালিত রিক্সা চালককে হত্যা করে রিক্সা নিয়ে পালিয়ে গেছে দুর্বিত্তরা।

আজ রোববার (২৬ মে) ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন চর মানিকদহ আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইজিবাইক চালক সোহেল মোল্লা সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। সে নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামের ময়নদ্দিন মোল্লার ছেলে।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, সোহেল মোল্লা দিনের বেলায় রিক্সা না চালিয়ে রাতে চালাতেন। অন্যান্য দিনের মতো গতকাল শনিবার সারা রাত রিক্সা চালিয়ে তার বাসায় ফেরার পথে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়ে হত্যা করে তার কাছে থাকা রিক্সা নিয়ে পালিয়ে যায় দুর্বিত্তরা।

পরে আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন চর মানিকদহ আদর্শ গ্রাম এলাকায় সোহেলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। #