• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ণ
হিজলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে ঝড়, ভারী বৃষ্টিপাতের কারণে লন্ডভন্ড।

উপজেলার বাউশিয়া গ্রামের বেলাল দেওয়ান, কুদ্দুস হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ঘর সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক ঘর।

চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় ১৫ টি গ্রাম।

গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার।

সকাল থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দিপু ও নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন ত্রাণ সামগ্রিক বিতরণ করেছে। এমনকি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও স্থানের নিয়ে মূল সড়কের গাছ কর্তন করেছে।

গতকাল বেলা বারোটা থেকে বিদ্যুৎ নেই।

এতে করে বিপাকে পড়েছে সকল এলাকার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন জানায় ঘূর্ণিঝড় বিমাল এর মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া আছে। এমনকি যেখানে যে সংবাদ পাওয়া যায় তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের পাশে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা।