• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুর্ণিঝড় রিমালের প্রভাব : গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বিদ্যুত সংযোগসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তৃতীয় ধাপের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয়ধাপের নির্বাচনে আজ বুধবার (২৯ মে) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সোমবার ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে এ উপজেলায় বিদ্যুত সংযোগসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সোমবার থেকে অন্যান্য উপজেলার ন্যায় এ উপজেলায় বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে গাছপালা উপরে পরে এ উপজেলার বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্থ বিদ্যুত লাইন মেরামতের কাজ শুরু করেছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ সংযোগ পূর্ণ মেরামত করতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে।