• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এমপি শাহজাদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১৩:৩৪ অপরাহ্ণ
বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এমপি শাহজাদা

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের খোঁজ খবর নিতে যাচ্ছেন এমপি এসএম শাহজাদা। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য। ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত দুই উপজেলার চরাঞ্চলসহ বন্যা দুর্গত মানুষের খোঁজ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানবেন। এরআগে, বন্যার আগে ও পরে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য বা অসহায় মানুষদের কাছে সাহায্য পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এমপি শাহজাদা। সব সময় নির্বাচনী এলাকায় যোগাযোগ রাখেন তিনি।
এমপি শাহজাদা বলেন, তিন দিন বন্যা দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলবো।তাদের খোঁজ খবর নেবো। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পর তারা যেনো সর্বোচ্চ সরকারি সহায়তা পান, তার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমি সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি।