আহাদ তালুকদার আগৈলঝাড়া, (বরিশাল)
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বিভিন্ন ওয়াডের দুর্গত অসহায় লোকজনের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন প্রশাসন। মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহায়ক, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে চাল বিতরণ করা হয়েছে। রাজিহার ইউনিয়ন পরিষদ চত্তরে ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ দুর্গত লোকজনের মাঝে ৩০মে বৃহস্পতিবার সকালে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ২শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন
সহ রাজিহার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ। এর পরে ওই দিনেই সকালে বাগধা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপভাবে ২শ দুর্গত পরিবারের মধ্যে খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময়ে ইউএনও, পিআইও, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গতকাল ২৯মে বুধবার গৈলা মডেল ইউনিয়ন ও বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপভাবে ২শ +২শ দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।