• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের পান বরজে দূর্বৃত্তের হানা কেটে দিয়েছে লতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের এক কৃষকের পান বরজে হানা দিয়ে পানের লতা কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে বরজ মালিকের কমপক্ষে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার সকালে পানচাষী কৃষক মানিক ভদ্র কান্নাজড়িত কন্ঠে বলেন, চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ৩০ শতক জমিতে ১১০ খানা পানের বরজ নির্মাণ করে পান চাষ আসছেন। সোমবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা পান বরজে প্রবেশ করে সমস্ত লতা কেটে দিয়েছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে পরিবার নিয়ে তার পথে বসার উপক্রম হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।