বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় দুই পোটলা গাজা সহ তিন মাদক সেবীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার করপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মাদকসেবী রিয়াজ বালী (২৩), বাবুল আকন (২২) ও মাইনুদ্দিন (২৩)কে দুই পোটলা গাজা সহ আটক করেণ।
এব্যাপারে এস.আই হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, আটককৃতদের ওই দিনই কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। #