নলছিটি প্রতিনিধি:
স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে নিয়ে ঝালকাঠির নলছিটিতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।