• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় দূর্ণীতির বিরুদ্ধে র‍্যালী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১৩:৩৭ অপরাহ্ণ
গলাচিপায় দূর্ণীতির বিরুদ্ধে র‍্যালী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
রবিবার গলাচিপায় দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তহিদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আঃ রব শিকদার, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম, প্রভাষক মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র, সদস্য আবু বকর শিবলী, সবুজ কুমার পাল, দীপক চন্দ্র কর্মকার। সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাকিবুল হাসান। এসময় শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা জান্নাত, লাইসা আনান, নাজিফা ইসলাম সাওদা এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা আনসারী স্নেহা, রাইমুন নাহার ইনহা, অমিতাভ রায় তুর্য। এতে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয় এবং প্রত্যেকের হাতে একটি করে বই উপহার হিসেবে তুলে দেয়া হয়।