• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১৩:৪৪ অপরাহ্ণ
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনির হোসেন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
রোববার (৯ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাপ পিরিচ প্রতীক নিয়ে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়েছেন ৪০ হাজার ৪৪৩ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট। প্রতিদ্বন্ধীতা থেকে সরে গেলেও সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন ২৩৮ ভোট। ৩ হাজার ৫১৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হিসেবে মনির হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মো. ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৪০৪ ভোট। তার প্রতিদ্বন্ধী মো. জামাল গোমস্তা পেয়েছেন ২৮ হাজার ৩১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সাহিদা আক্তার। তিনি পেয়েছেন ৩০ হাজার ৬১৩ ভোট। তার প্রতিদ্বন্ধী আইরিন আক্তার পান ২১ হাজার ৮৬৪ ভোট। অপর প্রতিদ্বন্ধী শিপ্রা রানী বিশ্বাস পেয়েছেন ২০ হাজার ৭৮৭ ভোট। এ উপজেলায় মোট ভোটার ছিল এক লাখ ৭৪ হাজার ৯৬১। এরমধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ৩১০ জন ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৭৬ হাজার ২৬৪টি। ভোটের হার ৪৫.৩৩ ভাগ।