• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রেমিকের সাথে মা পলাতক, মেয়ের বাথরুমে গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৪, ১৩:৫৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় প্রেমিকের সাথে মা পলাতক, মেয়ের বাথরুমে গলায় ফাঁস

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ।। বানারীপাড়ায় বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল (১৩) নামের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্বার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১১জুন) সকালে উপজেলার ধারালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জান্নাতুল ওই গ্রামের সৌদি প্রবাসী পাপনের মেয়ে এবং স্থানীয় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, জান্নাতুলের মা শান্তা পরকীয়ায় আসক্ত। সোমবার (১০ জুন) রাতে তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার সকালে জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় কষ্ট ও লজ্জায় জান্নাতুল আত্মহত্যা করেছে। প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশালে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#