মোবারক হোসেন রুবেল ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের কক্ষে এ উপজেলার ছয়টি ইউনিয়নের ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, আবু সাঈদ, সাজ্জাদ হোসেন, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান কবীর প্রমুখ।#
১১.০৬.২০২৪