• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষ্যে আশুলিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষ্যে আশুলিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।

সাভার উপজেলাধীন ৫ নং আশুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে দরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহারের জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টায় এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫নং আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর । এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খুরশিদ আলম সাগর সহ পরিষদের ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে আশুলিয়া ইউনিয়নের মোট ৫৩৭ জনের মধ্যে বিনামূল্যে এই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে ।