• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১৬:৪৭ অপরাহ্ণ
ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের আবদুল্লাহ আল নোমান ওরফে অন্তর (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে বুধবার বিকেল চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার এএসআই সুষেন চন্দ্র দাস বলেন, উপজেলার খয়েরদিরচর গ্রামের বাসিন্দা আবদৃল্লাহ আল নোমান ওরফে অন্তরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৯সালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা হয়। মামলা নং সিআর ৭৪/১৯ ও সিআর ৭৬/১৯। তিনি পলাতক ছিলেন।বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ভালুকা থানা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ধর্মপাশা থানায় নিয়েে আসা হয়।বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

১৩.০৬.২০২৪