মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপূর সাবাসপুর গ্রামে শনিবার সকাল ১১টার দিকে হাবিকুল মিয়া (১৪) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। ওইদিন বেলা সোয়া একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই কিশোর উপজেলার শান্তিপুর সাবাসপুর গ্রামের কৃষক মো.আলী ইসলামের ছেলে।
কিশোরের পরিবার, এলাকাবাসী সূত্রে জানা গেছে,শনিবার সকাল ১১টার দিকে ওই কিশোর নিজ বাড়ির উত্তরপাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির ওপরে থাকা দোয়েল পাখির বাসা থেকে ছানা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বেলা সোয়া একটার দিকে সে মারা যায়।
উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।#
১৫.০৬.২০২৪