• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২৪, ১৮:০৫ অপরাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে নেয়ামত উল্লাহ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার শেষ বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ঘটনা ঘটে। নিহত নেয়ামত উল্লাহ বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. রমিজ শিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন নেয়ামত ল্লাহকে কোথায়ও দেখতে না পেয়ে স্বজনদের ডাকচিৎকারে শব্দ শুনে বাড়ির ও স্থানীয়রা লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে  পুকুরে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।###