• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান পালোয়ান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী মনিরুজ্জামান পালোয়ান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে।

ওসি মো. ফিরোজ আলম জানান, ব্যবসায়ীক কাজ শেষে মোটর সাইকেলে করে কোটালীপাড়া উপজেলা সদর থেকে নিজ বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামে ফিরছিলেন মনিরুজ্জামান পালোয়ান।

এসময় মোটর সাইকেলটি গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলার ওয়াবদারহাটে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মনিরুজ্জামান মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামানকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। তবে এ ব্যাপারে এখন পযর্ন্ত নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি। #