• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ

গৌরনদী(বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বপন দাস (৩০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত স্বপন উপজেলার মইস্তারকান্দি গ্রামের সিন্ধু দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে স্বপন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।