মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের সামনে থাকা শয়তান খালী খালে অভিযান চালিয়ে ওই খাল থেকে একটি বড় জাল জব্দ ও মাসুক মিয়া (৩৫) নামের এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার রাজনগর গ্রামে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই দণ্ড দেন। তিনি বলেন, উপজেলা সদরের শয়তান খালী খালে নৌ চলাচল ব্যাহত করে খালের দুই পাড়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে জাল পেতে মাছ শিকার করায় এই দণ্ড দেওয়া হয়েছে।
২১.০৬.২০২৪