হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:- সিলেটের চলমান বন্যায় বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর ও ত্রাণ সামগ্রী বিতরণ। গত বেশ কিছুদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল। চলমান পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেটের লাখ লাখ পানিবন্দি মানুষ। পানিবন্দি থাকায় তারা দূর্বিষহ জীবন-যাপন করছে। এই বন্যায় স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাবারের প্রাপ্যতা কমে গিয়েছে। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর । শুক্রবার (২১ জুন) বালাগঞ্জ উপজেলা অন্যান্য স্থানের বন্যার্তদের পাশাপাশি থানাধীন পূর্ব পৈলন পুর ইউনিয়ন হামছাপুর, বালাগঞ্জ সদর ইউনিয়ন কালিগঞ্জ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা সেবার অংশ হিসেবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ সামাজিক সংগঠন এস এস কে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আলাউদ্দিন এর পরিবারের পক্ষ কার্যক্রম অব্যাহত রয়েছে।। যে কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ভাইস চেয়ারম্যান এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান।