• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাল্টাপাল্টি কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৪, ১৪:১৩ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি।

সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দীপু শিকদারের নেতৃত্বে খুন্না বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আমির হোসেন নান্নু মাস্টার উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক তানভীর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

অপরদিকে বেলা ১১ টায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মাস্টার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর মুরাল এ জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে একটি রেলি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সরকারি ডিগ্রী কলেজের মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক নাজমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কুতুব উদ্দিন মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার অলি উদ্দিন উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অফেনুর বেগম, কিসমত জাহান কেয়া চৌধুরী, মাহমুদা, রুমা খাতুন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।